মৌন পদাবলী

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

মিলন বনিক
  • ২৯
  • ১৩৮
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি
ধুত্তুরি ছাই, এভাবে বলে বলে আর কত!
নির্লজ্জ হতে লজ্জা লাগে
এভাবে আর বলবো না,
কেননা,
তুমিও কখনও ওভাবে বলোনি।
তুমিও তো বলতে পারো,
আমার মত করে,
আমিও তোমাকে ভালোবাসি
আমিও তোমাকে ভালোবাসি
আমিও তোমাকে ভালোবাসি
ওভাবে আর বলা হয়ে উঠে না।
তোমার মৌন পদাবলীতে
সময়ের ব্যস্ততায়, হয়তো দু’জনের
কেউ-ই কাউকে বলা হবে না,
আমরাও যে আমাদের ভালোবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...ওভাবে আর বলা হয়ে উঠে না...। অনেক সময়, যখন বলা দরকার ছিল...। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
দীপঙ্কর বেরা বাহ! সুন্দর কবিতা
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
অসমাপ্ত কবিতা সময়ের ব্যস্ততায়, হয়তো দু’জনের কেউ-ই কাউকে বলা হবে না, আমরাও যে আমাদের ভালোবাসি। বাহ! বেশ লিখেছেন মিলন ভাই। শুভকামনা রইলো।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৫
ফেরদৌসী বেগম (শিল্পী ) বাহ! সুন্দর কবিতা লিখেছেন মিলন ভাই। কবিতায় ভালোলাগা ও শুভকামনা রইলো।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...কেউ-ই কাউকে বলা হবে না,...। ভাল লাগল। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৫

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬