ভূতের ছবি অাঁকি

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

মিলন বনিক
  • ৮৩
ডাক্তার এলো বদ্যি এলো
ওঝা এলো ঝাড়তে,
মাষ্টার মশায় এলো এবার
বেতের বারি মারতে।

মায়ের কথায় উঠি বসি
বাবার কথায় পড়তে,
ভর দুপুরে বন্ধু ডাকে
দস্যিপনা করতে।

কোনটা রেখে কোনটা করি
ভাল্লাগে না কিছু,
সব ক’টা যে না করলে
থাকবো পরে পিছু।

মাঝরাতে ঐ পুকুর পাড়ে
চাঁদ যদি দেয় ডাক,
বাড়ীর পিছে বাঁশ বাগানে
মামদো ভূতের হাঁক।

আমি তখন একলা ঘরে
কেমন করে থাকি,
ছুটে গিয়ে বাঁশ বাগানে
ভূতের ছবি আঁকি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব মজা পেলাম কিন্তু দাদা... যা হোক, অনেক শুভকামনা সহ ভোট রইলো ...
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৭
ইমরানুল হক বেলাল ভৌতিক নিয়ে অসাধারণ ছড়া, ছোট্ট ছোট্ট বাক্য গঠন এবং শব্দ চয়ন পড়ে হলাম দিশাহারা। লেখাই নেই অপূর্ণতা, ভোট দিতে আমার মনে নেই কৃপণতা। আপনার তরে রইল নিবেদন, যদি সময় হয় আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ মোখলেছুর রহমান ছড়া বেশ হয়েছে, কোথাও ছন্দ পতন নেই,বেশ পরিচ্ছন্ন লখনি,ভোট ও শুভকামনা রইল।আমার পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৭
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z ভুতটা আাঁকা ছবি দেখে/ বাঁশ দিল যেই নাড়া আমিতো ভাই চিৎপটাং আর/ভাবের কম্ম সারা, হা হা হা... মিলনদা বেশ ক’মাস পর আপনার লেখা পড়লাম, অনেক শুভকামনা আর ভোট রইল।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৭

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী