সে আমার মা

মা (মে ২০১১)

Arif Ahmed
  • ১৩
  • 0
  • ২৪১
যাকে ছাড়া কোন কিছু আমি ভাবতে পারি না
সে যে আমার আপন প্রিয় মা সে আমার মা।

তাঁর কথাতে চলি ফিরি তাঁর কথাতে হাসি
তাঁর চরনে আকুল হয়ে স্বর্গ পেতে কাঁদি।

মাকে নিয়ে হাজারও সপ্ন সাজাই নিজের মনে
হাসি মুখটি দেখতে তাঁর নিজেকে যাই ভুলে।

মাকে ভালবাসি আমি সকাল, দুপুর, রাতে
এক মুহূর্ত না দেখলে তাকে মনটা কেমন করে।

মার মুখটা দেখলে আমার জড়ায় দুই নয়ান
তাঁর সুখেতে নিজেকে আমি করব কোরবান।

এই জগতে সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় মা
তাকে পেয়ে অন্য কোথাও তাই স্বর্গ খুজি না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A মায়ের প্রতি আবেগ, ভালোবাসার কমতি কবিতায় নেই তবে মনে গেথে যাবার মতো হয়নি। মোটামুটি ভাল বলা যায়..... নিয়মিত লিখলে এই দুর্বলতা একসময় হারিয়ে যাবে আপনাআপনিই....
সৌরভ শুভ (কৌশিক ) : Arif Ahmed , সন্তান থেকে মার কখনো করোনাকো ছেদ /
আবু হেনা ভালো লাগলো কবিতাটি
শিশির সিক্ত পল্লব মার মুখটা দেখলে আমার জড়ায় দুই নয়ান তাঁর সুখেতে নিজেকে আমি করব কোরবান.....ভাল লাগলো বন্ধু.........ভোটও করলাম..........
তৌহিদ উল্লাহ শাকিল N/A মোটামুটি ভালো কবিতা কিন্তু খুব কম পাঠক এটা পড়েছে. আশায় থাকবেন আর চেষ্টা চালিয়ে যান
বিন আরফান. N/A অতীব চমত্কার একটি কবিতা জমা দিয়ে আপনি কোথায় ভাই ? নিয়মিত হোন ভালোলাগবে. খুব সুন্দর একটি বাংলা সাইট.
সোশাসি চেষ্টা করেন আরো
বেহেমিয়ান রাজু আবেগ আছে, আছে ছন্দ. লিখেছেন যথার্থ, নয়কো মন্দ.

০৬ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী