মায়ের খোঁজে...

মা (মে ২০১১)

Mrinmoy
  • ৪৯
  • 0
  • ৩১
মা’কে আমি হন্যে হয়ে
আকাশপানে খুঁজি।
স্বপ্নে তাঁকে দেখব বলে,
আমার দু’চোখ বুঁজি।

“মায়ের কোলে ঘুমাবো” তাই,
একলা হেঁটে কাশ বনে যাই,
কাশফুল আমায় খুঁজতে বলে,
নীল তারা’দের মাঝে।
নীল তারা’রা খোঁজ দেয়না,
ব্যস্ত থাকে কাজে।

মায়ের মুখ’টি দেখার জন্য
হিজল বনে পাঠাই চিঠি।
আকাশ-পরী আমায় বলে,
“আনতে পারো সোনার কাঠি”?

সোনার কাঠি পৌঁছে দিলাম
আকাশ-পরী’র কাছে।
আকাশ-পরী তখন বলে,
“আমার মা-ই সন্ধ্যা তারা,
দূর আকাশে আছে”।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফজলুল হাসান আমার দৃষ্টিতে মা সংখ্যার সেরা গল্প-কবিতা গুলি হলো (১) প্রথম : # সাত মা # লেখক : মামুন ম.আজিজ , (২) দ্বিতীয় : # ভিখারিনী মা # কবি : Oshamajik , (৩) তৃতীয় : # আমার ভালোবাসার ফুল মায়ের হাতে দেব # কবি : মোহাম্মদ অয়েজুল হক জীবন , (৪) চতুর্থ : # মা # কবি : Khondaker Nahid Hossain , (৫) পঞ্চম : # ২০০০০০০০৯৭ সালের মা # লেখক : মাহাতাব রশীদ (অতুল) , আমার দৃষ্টিতে বিজয়ীদের বলছি , " আপনারা গল্প-কবিতা থেকে বিজয়ী হবেন কিনা তা জানি না তবে , আমার অন্তর থেকে রইলো আপনাদের জন্য বিজয়ী শুভেচ্ছা , ধন্যবাদ সকলকে " ,,
মামুন ম. আজিজ ছন্দবোধ ভালো লেগেছে। সুন্দর স্বর
Mrinmoy Abdul মতিন,লক্ষীছাড়া,জাকারিয়া ও সোশাসি কে অনেক ধন্যবাদ...
লক্ষীছাড়া ইফতেখারুল ইসলাম এর সাথে আমিও একমত : আমার মা-ই সন্ধ্যা তারা, দূর আকাশে আছে”- লাইন দু'টি অসাধারণ l
জাকারিয়া অনেক সুন্দর আপনার কবিতার ছন্দ /পরে পেলাম অনেক আনন্দ , ধন্যবাদ
সোশাসি ভালো হইছে ভাই
Mrinmoy ধন্যবাদ,,নাজমুল হাসান ...

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী