সবুজ পথের পাশে ফসলের ক্ষেত দূরের আকাশ পানে অবারিত মেঘ। মেঘের আড়াল হতে উঁকি মালে রবি শিল্পির আঁকা যেন কোন স্বপ্নময় ছবি। মেঠো পথে রাখালেরা গেয়ে যায় গান বধুরা ঘরে ফেরে শেষ করে স্নান। সোনার ফসল ঘরে আনিতে এবার কৃষকেরা আনন্দে হয় নদী পার। গোধুলী লগ্নে রাখাল ফিরে এসে ঘরে একপাল গরুগুলো গোয়ালেতে ভরে। অলস নদীর বুকে এক চিলতে চর মাথা গোজার ঠাঁই সেথা কৃষকের ঘর। নতুন ফসল যেন কৃষক-কৃষাণীর প্রাণ সুখে-দুখে গল্পে গাঁথা সে আমার গ্রাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।