ওদের তরে

মা (মে ২০১১)

Md. Anamul hasan abu sayem
  • ১৮
  • 0
  • ২৭৩
ওরা যখন বলে, "মা তুমি স্বর্গ আমার তোমার দোয়ায় নরক হবে দূর"
তখন কিছুই বলি না ওদের আমার কণ্ঠে নেই প্রতিবাদের সুর
যখন ওরা বলে ,"মা তোমায় ভালবাসি এই জীবনের তরে"
তখন ও আমি কিছু বলি না ওদের থাকি চুপটি করে
যখন ওরা বলে, "ঠাই দাও মা তোমার চরণ তলে
তবু আমি থাকি যে চুপ দেবদও বলে
ওরা বলে "মা তুমি আলো তুমি থাকলে সকল আধার যাবে টুটে"
মা এর জন্য এত স্তুতি শুনে তাই বুকটা প্রশান্তিতে ভরে উঠে

শুধু আমি যখন রাস্তার এক ভিখারিনীকে মা গো বলে ডেকে উঠি তারা ঘৃণায় নাক কুঁচকায়
আমি তখনও বলি না আমার সেই মা টির অশ্রুজল তাদের সকল ঘৃণার জবাব দিয়ে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
junaidal ওরা যখন বলে, "মা তুমি স্বর্গ আমার তোমার দোয়ায় নরক হবে দূর। আমিও তাই বলি।
জাকারিয়া থিমটা অনেক সুন্দর
রায়হানুল কবীর জনাব,আপনার লেখাটা ভাল হয়েছে ।
সূর্য N/A ছন্দ সমমাত্রায় হলে পড়তে ভাল লাগে। শেষদুটোলাইন ভেঙ্গে সাজাল ভালো হতো। ওভার অল কবিতায় একটা সত্য উঠে এসেছে। যারা হেন করেঙ্গা তেন করেঙ্গা বলে মুখ ফেনায়িত করে ফেলেন, বাস্তব সামনে এসে দাড়ালে তাদের মুঝটা পানসে হয়ে যায়। ভাল বললাম
A.H. Habibur Rahman (Habib) কি বলব.......লজ্জা lagche, মনে হচ্ছে আমিও কি তাদের দলে?
আরাফাত মুন্না অসাধারণ (৫)লিখেছেন,...........।
সূর্যসেন রায় দেশপ্রেমের নামে যারা আত্ম পরিচয়ে নেমে যায় তাদের প্রতি এই কবিতায় ধিক্কার প্রকাশ করেছেন ।ভালোই লিখেছেন

০২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬