ওরা যখন বলে, "মা তুমি স্বর্গ আমার তোমার দোয়ায় নরক হবে দূর" তখন কিছুই বলি না ওদের আমার কণ্ঠে নেই প্রতিবাদের সুর যখন ওরা বলে ,"মা তোমায় ভালবাসি এই জীবনের তরে" তখন ও আমি কিছু বলি না ওদের থাকি চুপটি করে যখন ওরা বলে, "ঠাই দাও মা তোমার চরণ তলে তবু আমি থাকি যে চুপ দেবদও বলে ওরা বলে "মা তুমি আলো তুমি থাকলে সকল আধার যাবে টুটে" মা এর জন্য এত স্তুতি শুনে তাই বুকটা প্রশান্তিতে ভরে উঠে
শুধু আমি যখন রাস্তার এক ভিখারিনীকে মা গো বলে ডেকে উঠি তারা ঘৃণায় নাক কুঁচকায় আমি তখনও বলি না আমার সেই মা টির অশ্রুজল তাদের সকল ঘৃণার জবাব দিয়ে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।