আদ্যোপান্ত তোকে ঘেরা জন্ম থেকে মৃত্যুবধি...... করিস ক্ষমা নিজ মহিমায় করছিস যেমন নিরবধি। বন্ধু তোকে একটু দেখার লোভটা আজো ঠিক তেমন... পেছন ফেলা দিনগুলোতে পাশাপাশি ছিলাম যখন। এই পৃথিবীর পান্থশালায় হাঁটতে যখন হোঁচট খাই... উদাস মনে তোকেই খুঁজি তুই ছাড়া আর কেউ যে নাই। আজ থাকিস তুই দূর বিদেশে আমি না'হয় পল্লী গাঁয়...... বন্ধু তুই বন্ধু আমার বন্ধুই থাকিস সর্বদায়। কেটে গেছে কত্ত সময় ক্ষন থেকে সেই মহাকালে... বেঁচে থাকার মানেইতো তুই তোকে নিয়ে সপ্ন দেখবোবলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
কবিতা ভাল লেগেছে। আর বাঙালী হিসাবে আমরা সবাই যেমন একটু পেলে আর একটু বেশি পেতে মন চায়, সেরকম আমিও বলি: মাত্রায় সমতা আনলে অনেক অনেক বেশি ভাল লাগতো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।