প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বৈশাখ বরণ
বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)
রুহুল আমিন রুমী
৩২
0
৪৩
বৈশাখী তুমি আমার গাঁয়ে
আলতা পায়ে এসো,
চুলের বেণী এলিয়ে দিয়ে
মিষ্টি করে হেসো।
তোমায় নিয়ে খেলতে যাব
কাঠ ফাটা রোদ্দুরে,
আলতো হাওয়ায় গা এলিয়ে
ছুটবো অচিন পুরে।
বিলের জলে পা ঝুলিয়ে
দেখবো বকের মেলা,
মজার ছড়ায় কাটবে সময়
ক্লান্ত বিকেল বেলা।
বৈশাখ তোমার কালো বেণীতে
গুজে দেবো লাল ফুল,
উটকো হাওয়ার দুষ্টামিতে
দুলবে দোদুল দুল।
বোশেখ তুমি এসো গো এসো
আমার ছোট্ট বাগে,
একতোড়া ফুলে করব বরণ
গভীর অনুরাগে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
S.M.Shariful Islam
অসাধারন , ভালো হয়েছে । ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
তৌফিক
ভোট দিলাম,ভাল হয়েছে......
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
R k shamim
চমৎকার ছন্দময় একটি কবিতা। পডে অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
শাহেদুজ্জামান লিংকন
যেভাবে ডেকেছেন বৈশাখ না এসে পারে? খুবই সুন্দর হয়েছে ভাইয়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ দিন আগে
মোঃ শামছুল আরেফিন
অনেক রোমান্টিক।খুব ভাল লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ফজলুল হাসান
অনেক ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ দিন আগে
খোরশেদুল আলম
বৈশাখ বরণ করার সুন্দর একটি কবিতা, পড়ে খুব ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ দিন আগে
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার
ছন্দময় কবিতা। ভালো লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ দিন আগে
নাজমুল হাসান নিরো
ছন্দ ভালো তবে বোশেখ মাস হয়ে রমনীতুল্য হয়ে গেছে বেশি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১১
রাজিয়া সুলতানা
chondomoy kobita valoi laglo ..amar lekha porar amontron roilo....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ এপ্রিল, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৩২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৬ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী