খুঁজি মায়ের মুখ

মা (জুন ২০১৪)

Gazi Saiful Islam
  • 0
  • 0
  • ২৪২
যেথায় থাকি যেমন থাকি
দুঃখ কিবা সুখে
মুখটি মায়ের জেগেই থাকে
আমার ছোট্ট বুকে ।

দূর গাঁয়ের ওই নদীর তীরে
বাঁশঝাড়ের ছায়ে
পথের বাঁকে দাঁড়িয়ে থাকে
আমার প্রিয় মায়ে।

ফিরবো আমি কোন ছুটিতে
তার থাকে না জানা
আশায় তবু রাত যে জাগে
মানে না কারো মানা।

চাঁদটি উঠলে আকাশ কোলে
পানিতে ভরে চোখ
আমি তখন চাঁদের মুখে
খুঁজি মায়ের মুখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী