প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নিভৃতচারী
বন্ধু (জুলাই ২০১১)
এমদাদ হোসেন নয়ন
৯৩
১
২৯৭
দুরুদুরু বক্ষে এই বুঝি তুমি এলে
কী মায়ায় জড়ালে বন্ধু এ মেদুর হৃদে ?
তুমি ঊর্বশী, প্রেমের প্রাঞ্জল উপমা।
তোমার সৌন্দর্যে দৃষ্টিমুগ্ধ
আমার কাঙ্ক্ষিত সুমিষ্ট ভালোবাসা।
তুমি স্বপ্ন সুষমা খৈয়ামের এক পেয়ালা-
রঙিন জলে আশ্রিত জলমগ্ন পরমা।
এক দুর্দান্ত সুপুরুষ যখন অপলক-
তোমায় দেখেছে, সাতরঙা প্রজাপতির মতোই-
ফুলে ফুলে উড়ে, রূপ রস গন্ধে,
দুটি স্তব্ধ স্থির চোখে, মৃদু রহস্য ভরা ঠোঁটের হাসিতে,
বাঁধাহীন আমায় পাগল করেছে।
মেদিনীর প্রাঙ্গণে, প্রকৃতি ও জীবনের-
অন্তর্নিহিত নিবিড়তায় শুধু তোমাকে চাই।
জোছনা ঝরা ফাল্গুনী রাতে, গহিন ঐ অরণ্যে,
বর্ষার জলে চুপিসারে, বন্ধু তুমি অসীম অনুভবে।
রজনীগন্ধার দুধসাদা ঝাড়, দিগন্ত জোড়া মাঠ,
রক্তরাঙা পলাশ বনে, কবিতার ছন্দ খুঁজতে খুঁজতে-
কখনো-সখনো তুমি আস আনমনে।
আমি নিভৃতচারী, বৃষ্টি, পাখি, জোছনা খুঁজি
আর মেঘেদের কাছে বন্ধু তোমায় খুঁজি।
পদ্মার জলে অবাক তরঙ্গ
এখনো আমি বৃষ্টিমানব হয়ে তোমাতে মগ্ন।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৯৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
এমদাদ হোসেন নয়ন
কষ্ট করে যারা আমার কবিতা পড়েছেন, মন্তব্য করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ আগস্ট, ২০১১
AMINA
বা--হ!!! প্রথম থেকে শেষ পযন্ত নিখুত সুন্দর !!! কোন খুঁত খুজে পেলাম না।প্রিয় তে রাখলাম ,`অসাধারন' দিলাম।আজ শেষ দিন এত ভাল ভাল লেখা নজরে পড়ছে!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
ফরহাদ মাহমুদ
খুব সুন্দর উপমা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
গীতু
সুন্দর হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জুলাই, ২০১১
গাজী মোঃ আল আমিন
অনেক সুন্দর লিখেছেন,,,,,,,শুভো কামনা রইলো,,,,,,,,,,
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জুলাই, ২০১১
রোমেনা আলম
অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জুলাই, ২০১১
কনিকা কনা
বর্ষার জলে চুপিসারে, বন্ধু তুমি অসীম অনুভবে। এখনো আমি বৃষ্টিমানব হয়ে তোমাতে মগ্ন। ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জুলাই, ২০১১
Ruma
চমৎকার।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
Najma Akther
অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১১
azmol
খুব সুন্দর লিখেছেন এবার
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৯৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৪ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী