রাস্তার পাশে শুয়ে আছে তিনজন মানুষ একটি লোক, একটি মহিলা, একটি বাচ্চা মেয়ে, একটি পরিবার। চারিদিকে শীত ও কুয়াশা, আকাশ মেঘযুক্ত তারাহীন। তাদের চোখও তারাহীন, নিস্পল, নিস্পন্দন। তাদের গায়ে একটি জরাজীর্ণ কাঁথা, যার ভেতর দিয়ে আকাশের একাংশ দেখা যায়। তারা শুয়ে আছে খুব কাছাকাছি, শীতের প্রকোপ থেকে কিছুটাও যেন বাঁচা যায়। বাচ্চা মেয়েটা কাঁপছে শীতে ঠকঠক করে, ওর বাবার চিন্তা এক টুকরো কাপড় কোথায় পাওয়া যায়, এখন তাদের আকাঙ্খা সীমাবদ্ধ একমুঠো উষ্ণতায়। তাদের চোখে নেই কোনো স্বপ্ন, বাচ্চা মেয়েটাও মেনে নিয়েছে নিজের ভাগ্য, এখানে স্বপ্ন দেখাও পাপ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফজলুল হাসান
তৌহিদ উল্লাহ শাকিল : আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
মিজানুর রহমান রানা
এখন তাদের আকাঙ্খা সীমাবদ্ধ একমুঠো উষ্ণতায়।
তাদের চোখে নেই কোনো স্বপ্ন,
বাচ্চা মেয়েটাও মেনে নিয়েছে নিজের ভাগ্য,
এখানে স্বপ্ন দেখাও পাপ!----------------চমৎকার কবিতা--------
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।