বর্ষা তোমার খুব প্রিয় ঋতু সুন্দর কদম্ব ফুলের প্রতি তোমার চিক চিক কোমল চাহনি আমাকে মুগ্ধ করে |
বর্ষায় প্রথম বৃষ্টিতে ভেজার কৈশরের অমলিন স্মৃতিকথা বহু বর্ষণ দিনে শুনেছি বহুবার কাদা মাখামাখি হুটোপুটির গল্প |
দ্রুপদি সঙ্গীতের মত কখনো রিমঝিম কিংবা প্রচন্ড বর্ষণ কোনটিতে তোমার আগ্রহের কমতি নেই | খিচুড়ির মৌ মৌ গন্ধের সাথে সর্ষে ইলিশের সার্থক যুগলবন্দী আমাকে লোভাতুর করে আজকাল |
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।