মা, মাতৃভূমি

মা (মে ২০১১)

Arup Kumar Barua
  • ১৩
  • ৪৪
আমার মাকে যেমন ভালবাসি
আমার দেশকে তেমন ভালবাসি
দেশের সকল মানুষের মুখে
ফুটাবো সুখের হাসি|
লাল সবুজের পতাকার জন্যে
লাখ শহিদ দিয়েছে প্রাণ
রক্তে ভেজা সেই মাটিতে
আমরা পেলাম স্বাধীনতার ঘ্রাণ
আমরা গড়ব সোনার বাংলা
স্বপ্ন রাশি রাশি|
সবুজের ছায়ায় রাখালিয়া সুরে
থাকতে চাই নিরবধি
মায়ের আদরে ভালবাসায়
থাকতে পারি যদি,
মা আমার
মাটি আমার
দেশকে ভালবাসি|
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন আর যদি বলেন গান তবে বলবো হ্যাঁ সুর হয়তো দেয়া যায়।
বিন আরফান. N/A ভালো লাগলো. আরো ভালো লেখা চাই. চালিয়ে যান. শুভ কামনা রইল.
শিশির সিক্ত পল্লব লাল সবুজের পতাকার জন্যে লাখ শহিদ দিয়েছে প্রাণ রক্তে ভেজা সেই মাটিতে আমরা পেলাম স্বাধীনতার ঘ্রাণ আমরা গড়ব সোনার বাংলা স্বপ্ন রাশি রাশি................কথাগুলো অসাধারণ ..........
খোরশেদুল আলম আপনার লিখা প্রত্যেকটি খুব ভালো, আপনি খুব ভালো লেখেন।
Arif Hossain খুব ভালো লিখেছেন।
মামুন ম. আজিজ শেষে একটু ছন্দ ব্যতয় ঘটেছে , তাছাড়া ভালো।

১১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী