প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বোশেখ-মেয়ে
নববর্ষ (এপ্রিল ২০১৭)
আকবর হাসান
১
২
৮৭
বোশেখ দোলে তোমার কানের ফুলে,
বোশেখ জ্বলে তোমার ঠোঁটের লালে।
গায়ে তোমার সাদা মেঘের শাড়ি,
আসমানে আজ রঙের কাড়াকাড়ি।
ঠোঁটের আগুন শাড়ির পাড় জ্বালিয়ে,
কোমর ছুঁয়ে যাচ্ছে সে পালিয়ে!
পালায়নি তো! শাড়ির কিনার বেয়ে
আগুন-রঙা আলতা হল পায়ে।
বোশেখ-হাওয়া খোঁপার বেলী ফুলে,
ফুলের দোলায় হৃদয় ওঠে দুলে!
শোন বোশেখ, শোন বোশেখ-মেয়ে,
নিমন্ত্রণ এই রংহীন হৃদয়ে।
ঠোঁটের কিংবা পায়ের আলতা হতে
একটু যদি রঙের ছোঁয়া দিতে!
ডাকতে কাছে যদি আপন ভেবে,
বুকের আগুন বুকেই যেতো নিভে।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
আচ্ছা, টাই বুঝি... ? মজা লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৩ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী