প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ক্রন্দসী বরষা
বর্ষা (আগষ্ট ২০১১)
আকবর হাসান
৮০
১
৩৭৫
আজ বৃষ্টির, একা একা বিন্দুর, আধছোঁয়া জলে;
আজ বর্ষার মেঘে মেঘে গাংচিল তোর কথা বলে।
একলার একা হওয়া, সান্ত্বনা পাওয়া কোনো ভোরে
যেন বৃষ্টির ফাঁক গলে রোদ এসে ছুঁয়ে যায় তোরে।
আজ সিক্ত উঠোন-বাড়ি চকচকে বরষায় ধুয়ে,
কেন অশ্রুসিক্ত মন জীর্ণ ব্যথার ভারে নুয়ে?
আষাঢ়ে বরষা জমে গাঁয়ের প্রান্তে ছোট ঝিলে,
এই বুকে জমে জমে গড়িয়ে পড়লিরে কি ভুলে?
নীল কাঁদে, মেঘ কাঁদে, বর্ষার ঝিরিঝিরি শব্দে,
মন কাঁদে, প্রাণ কাঁদে, বুক ভাসে - সবি নিঃশব্দে।
বিধি শূণ্যে শূণ্য করে, ভরায় ভরে যে বারবার,
বুঝি তাই আজ তুই নেই, একা বর্ষার হাহাকার!
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৮০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আকবর হাসান
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, বাধন ভাই! খোজ পাননি কেন?
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ আগস্ট, ২০১১
Muhammad Fazlul Amin Shohag
ভাই কবিতা দু্ই বার পরেছি। অনেক দিন যাবত আপনার কোন খোঁজ পাই নি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
আকবর হাসান
ধন্যবাদ, আমান ভাই! আপনাদের সবাইকে নিয়মিত আশা করছি...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
আকবর হাসান
অনেক ধন্যবাদ, রায়হান ভাই!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
শায়ের আমান
সুন্দর। ভালো লাগলো। সবসময় ভালো লিখুন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
রায়হান চৌধুরী
চমৎকার।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
আকবর হাসান
ধন্যবাদ, রহমান ভাই! দোয়া করবেন |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১১
মোঃ মুস্তাগীর রহমান
চমৎকার!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ আগস্ট, ২০১১
আকবর হাসান
অসংখ্য ধন্যবাদ, বাঁধন ভাই!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ আগস্ট, ২০১১
Muhammad Fazlul Amin Shohag
অসাধারন ভালো লাগা ছুয়ে গেলো মনে, আপনার জন্য ৫
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ আগস্ট, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৮০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৩ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী