প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভীষণ ব্যস্ত আমি
ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)
আকবর হাসান
৩৪
0
৩৯৮
ঘুণে ধরা ঝরঝরে দরজার বাঁ কপাট ধরে
এলোকেশী তুমি আজো দাঁড়িয়ে থাকো;
ভাবে আমায়, ডাকো নিঃশব্দে।
ভীষণ ব্যস্ত আমি,
তোমায় দুকলম লেখার ফুরসত নেই।
তোমার সাপ্তাহিক চিঠির
মাসিক উত্তরও লেখা হয় না।
লবণে লংকার গুঁড়ো মিশিয়ে
বাঁ হাতের তালুতে নিয়ে
মনে কর আমায়,
সেই লংকায় তেঁতুল ছুঁইয়ে মুখে পুরলেও
মনে পড়ে আমায়।
লবণ আর লংকার মাখামাখিতে
ভীষণ হিংসে হয় তোমার,
হাহাকার করে মন!
তবুও....
আজো অসীম ব্যস্ততায় নিরুপায় আমি।
সান বাঁধানো ঘাট,
স্তব্ধ শান্ত জল দীঘির বুক জুড়ে।
সে জলে কল্পনায় মেশাও আমায়.
আলতো করে গায়ে মাখো,
ডুবে যাও ভেসে ভেসে।
আমি দূরে ইটের খোঁয়াড়ে বাঁধা
শান্ত মানবের বেশে -
ব্যস্ততায় ব্যস্ত হই সারাক্ষণ।
তবুও.....
তোমায় মনে পড়ে; মনে করি।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আকবর হাসান
ধন্যবাদ, সাইদ!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ মার্চ, ২০১১
Md. Sayeed Hasan
xcellent............
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মার্চ, ২০১১
Dubba
অনেক সুন্দর লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ ঘণ্টা আগে
বিষণ্ন সুমন
শুভকামনা রইলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ঘণ্টা আগে
আকবর হাসান
অসংখ্য ধন্যবাদ সবাইকে!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল
তোমায় মনে পড়ে ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ ফেব্রুয়ারী, ২০১১
শেখ সায়েম
ভালই তো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ ফেব্রুয়ারী, ২০১১
সুমন
তবুও..... তোমায় মনে পড়ে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ ফেব্রুয়ারী, ২০১১
আকাশলীনা
ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ফেব্রুয়ারী, ২০১১
Lankeshwar
আপনাকে ধন্যবাদ মতো কোন ভাষা খুজে পাচ্ছি না তবে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ফেব্রুয়ারী, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৩৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৩ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী