এভাবে চলতে চলতে কখনো আমি থমকে দাঁড়াতাম সমুদ্রের মাতাল হাওয়ায় এলোমেলো চুলগুলো উড়িয়ে যেখানে নীল আকাশ নুয়ে এসে গভীর চুম্বনে ধরে আছে মৃত্তিকার ওষ্ঠ, সেথায়... যেথায়, সাজানো স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হতো বহমান সময়ের নোনতা নিঃশ্বাসে। একদিন মন নাটাই থেকে উড়ে চলেছিলো স্বপ্নগুলো স্বপ্ন আর দুঃস্বপ্নের সুতো কাটার মহা খেলায় হেরে ছিলাম অবশেষে অতঃপর আমি ফিরে চলেছি চলেছি... চলেছি তো... চলেছি...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।