প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বৈশাখ বন্দনা
নববর্ষ (এপ্রিল ২০১৭)
সমীর দাশ
১
৩
৩৩১
এসো হে বৈশাখ, স্বাগত তোমায়,
তোমা’পানে মনাকাশ ভ’রে নিতে চাই;
গ্রীষ্মের ভরা তাপে, ঘন পাতাদের ফাঁকে,
এসো তুমি সবুজের পরশ বুলায়’;
তোমা’ ছায় আমি মোর মা’র ছায়া পাই।
এসো হে বৈশাখ, দিয়ে বসন্ত বিদায়,
দক্ষিণ-বায়ে তোমায় আজ ক’রিবো আদায়;
কালমুখী হাওয়া টানে, ছুটেছি তোমার পানে,
পুজিবো আজিকে তাই মেগেছি তোমায়;
তেমা’ আশে মন ভাসে হর্ষিত ভেলায়।
এসো হে বৈশাখ, রুপালী ভেলায়,
ঊষাকাশে মন ভাসে পাইতে তোমায়;
গতের কালিমা যত, মুছে দিয়ে তত শত,
এসো তুমি নবরূপে নয়ন মেলায়;
তোমা’পাশে আপনার ঠাঁই নিতে চাই।
এসো হে বৈশাখ, আমার আলয়,
পূর্ণগর্ভ ধানশাখে ব’রিবো তোমায়;
গ্রীষ্মের নব বেশে, নির্মল হাসি হেসে,
ডাকি’ছি তোমায় আজ এই নিরালায়;
এসো তুমি তুষ্ট হ’য়ে মোর বন্দনায়।
এসো হে বৈশাখ, স্বাগত তোমায়,
তোমা’পানে মনাকাশ ভ’রে নিতে চাই;
গ্রীষ্মের ভরা তাপে, ঘন পাতাদের ফাঁকে,
এসো তুমি সবুজের পরশ বুলায়’;
তোমা’ ছায় আমি মোর মা’র ছায়া পাই।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
দাদা ফাটাফাটি হয়েছে...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী