শৈশবের স্মৃতি মাখানো দিনগুলোর কথা মনে পড়ে ব্যথা পেয়ে যখন কাঁদতাম মাগো তোমায় জড়িয়ে ধরে, কত মমতায়,কত আদরে তোমার আঁচল দিয়ে মুছে দিতে মাগো চোখের পানি, কপালে চুমু খেয়ে ।
এমন স্নেহ কেউ করেনি তোমার মত মাগো করেছি মিনতি স্রষ্টার কাছে, "এমনি করে মাকে পাশে সারাটি জীবন রেখো " যত বাধাই আসবে আসুক থাকো যদি মা পাশে মৃত্যুকেও করব যে জয় বিজয়ের হাসি হেসে ।
আজো মনে পড়ে মাগো তোমার নাড়ী ছেড়া বাঁধন মন্দ কাজে করতে তারে মায়া চোখে চোখ রাঙানো শাসন , দুঃখিত "মা "বলতে পারিনি একটি কথা, যতবার কাছে আসি এই পৃথিবীতে মাগো তোমায় সবচেয়ে বেশি ভালবাসি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সীমান্ত চৌধুরী
অরফান ভাই আপনাকেও ধন্যবাদ মন্তব্যর জন্য .(" ") সাধারনত ব্যবহার হয় কারো উক্তির ক্ষেত্রে .কবিতাতে আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা (" ") এর মাধ্যমে বুঝিয়েছি .এখানে কোনো ভুল আছে বলে আমার মনে হয় না . ধন্যবাদ ...(reference )দিলে ভালো হত .
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।