এখন আমি ২১ বছরের যুবক

স্বাধীনতা (মার্চ ২০১১)

অনয়
  • 0
  • ১৯৪
এখন আমি ২১ বছরের যুবক
এখন আমার জানতে ইচ্ছা করে স্বাধীনতার মানে কী?
স্বাধীন কীভাবে হয়?
স্বাধীন কেন হয়?
এখন আমার জানতে ইচ্ছা করে আমি কি স্বাধীন?
তবে কতটুকু স্বাধীন?
আমি কি থেকে স্বাধীন?
আমার জানতে ইচ্ছা করে স্বাধীনতা কার জন্য?
স্বাধীনতা কি কিনতে পাওয়া যায়?
স্বাধীনতা কি সুখের?
আমার জানতে ইচ্ছা করে স্বাধীনতার নায়ক কারা?
স্বাধীনতার শত্রু কারা?
স্বাধীনতার বন্ধু কারা?
আমার জানতে ইচ্ছা করে আমার জন্মভূমি কি স্বাধীন?
তবে কোথায় স্বাধীনতার উত্তর?
কোথায় স্বাধীন দেশের স্বাধীন মানুষ?
আমার জানতে ইচ্ছা করে একটি দেশ স্বাধীন হয়েও কিভাবে পরাধীন?
কেন পরাধীন?
কাদের জন্য পরাধীন?
আমার জানতে ইচ্ছা করে স্বাধীনতা ভঙ্গের কোন বিচার আছে কি?
তাহলে ওদের শাস্তি কী?
ওরা কি ঘৃণ্য নয়?
ওরা- কি ঘৃণ্য নয়?

তবে এবার আমি জানতে চাই-
কেন আমার ভাইকে খুন করা হয়েছে?
কেন আমি বিচার দিতে পারি না?
কেন আমি সন্ত্রাসী?
কেন আমি খারাপ?
হঁf যা, কেন আমি খারাপ?
.............................
.............................
.............................
এখন আমি ২১ বছরের যুবক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ একই শব্দের আধিক্য কবিতাটাকে শুরু হতেই দূর্বল করে তুলেছে। তবুও মুভ কামনা।
মা'র চোখে অশ্রু যখন এমন পশ্ন সবার শুধু আপনার একার নয় .............
বিন আরফান. N/A Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
বিষণ্ন সুমন আমার বোধগম্য নয় ঠিক কি বলতে চেয়েছেন
সূর্য N/A ২১ বছরের যুবক তোমার প্রশ্নের উত্তর কারো কাছেই নেই? আমাদের সকলেরই প্রশ্ন এগুলো ? আমরাও উত্তর খুজছি ......
বিষণ্ন সুমন শুভকামনা থাকলো
Rajib Ferdous আবেগের আর প্রশ্নের ছড়াছড়ি। কিছু কিছু জায়গায় উত্তর খোজার চেষ্টা করলে ভাল হত। শুভ কামনায়
Mamun ভালো হয়েছে, তবে প্রশ্ন বেশি।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী