ভোরের কাছে আমি চাই যে শিশির, রাতের কাছে চাই সপন | আরেকটি বার আমি পাই যেন ফিরে সেই কৈশোর পাটগ্রাম এর মতন |
নিল আকাশের নিচে একফালি মাঠ যার উপরে ছিল বিচরণ | আরেকটি বার আমি পাই যেন ফিরে সেই কৈশোর পাটগ্রাম এর মতন |
প্রতিদিন ভোর হলে ঘুম ভেঙ্গে যেত পাখির কলরবে, একসাথে প্রিবেতে যেতাম মিলে আমরা সবে |
আজ কেন ভোরে আর ঘুম ভাঙ্গে না নিশি জেগে জেগে ভোরে সপ্ন দেখে, হারিয়েছি কৈশোর সপ্নমাখা হয়েছে সুখের পতন | আরেকটি বার আমি পাই যেন ফিরে সেই কৈশোর পাটগ্রাম এর মতন |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
কবিতার আকাঙ্খাটা ভাল লেগেছে, কিন্তু গড়নে দূর্বল হয়েছে বেশ। পর্বের মিলটা রাখতে পারলে ধ্বনি সোন্দর্যটা বাড়তো। তাতে পড়তে অনেক বেশি ভাল লাগতো।[ভোরের কাছে আমি চাই যে শিশির,
রাতের কাছে চাই সপন |
আরেকটি বার আমি পাই যেন ফিরে
সেই কৈশোর পাটগ্রাম এর মতন |(এটুকুকে এভাবে পড়ে দেখো)
ভোরের কাছে আমি চাই যে শিশির,
রাতের কাছে চাই স্বপন |
আরেক বার আমি পাই যেন ফিরে
কৈশোর, পাটগ্রামের মতন |>এভাবে একটু এডিট করলে সুখপাঠ্য হতো]
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।