স্বার্থক কৃষক হতে চাই

নবান্ন (অক্টোবর ২০১৬)

খোরশেদুল আলম
  • ৩৬৭
আমি প্রশিক্ষিত কৃষক নই
তবু একখন্ড জমি চাই।

উর্বর অনুর্বর কোন বাঁধা নয়
বীজাগারে কখন বীজ নষ্ট হয় লাগে ভয়।

বপনের জন্য শুধু একখন্ড জমি চাই।

বীজতলা তৈরি করা
বপনের জন্য শুভ দিনক্ষণ ভাবা,
উত্তম ফসল ফলনে
জমি চাষে উর্বর করা
সময় মতো সার নিরানি
কীটনাশক প্রয়োগ, পোকামাকড় দমন
ফসল তুলে গোলাঘরে মজুদ।
ফুলে ফলে সবুজ গাছে
বাড়ির আঙ্গিনা সাজানো
সকল দায়িত্ব আমার।

উত্তম বীজ আছে সুন্দর মৌসুম আছে
এই বৃষ্টির দিনে শুধু জমি নাই।

একখন্ড জমি চাই
আমি একজন স্বার্থক কৃষক হতে চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী এই বৃষ্টির দিনে শুধু জমি নাই।...আহারে খুব সত্যি বলেছেন। আমরা কি ভাবি এসব কথা? আমরাতো এখন নগরের যন্ত্র হয়ে গেছি। ভালো লাগা রইল আপনার সুন্দর ভাবনায়।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬