সমর্পণ

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

naeem nur
  • ১৮
  • 0
  • ৪৩৯
শূন্যতা সমেত আমি ,
আমাকে সমর্পণ করলাম, তোমাতে
নির্ঘুম জাগরণ রজনীর,
তোমার সুপ্ত স্পর্শে ,
আমি ভিজে যাই
বিগলিত চির অঙ্গে
একাকীত্বের কঠিন রুদ্রে, আজ
নিজের কাছে আমি নত।

তোমার একাকী পথে
চিরসাথী হব,
তোমার জীবনের সুপ্ত ক্ষণে,
সাথী হয়ে রব।

শুধু আমাকে দিও তুমি আচলের ছায়া,
প্রতিদানে পাবে তুমি ভালোবাসা,
দুঃখের অন্তরালে, দেব
সুখের দর্শন।

দেব, দেহের নির্জন নগ্নতায়
স্পর্শের পূর্ণতা।
তবু যদি ভুল হয়,
তুমি মেনে নিও,
তোমার মাঝে আমায়,
সমর্পিত করে দিও।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইফুল তোমার মাঝে আমায়, সমর্পিত করে দিও।।
সুমন সুন্দর হইছে
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
শিশির বিন্দু ভালই হইছে
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
Dubba ভালই তো লাগলো
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
Dubba তোমার মাঝে আমায়, সমর্পিত করে দিও।।
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য N/A নায়ীম তোমার কবিতাটি তোমার উচ্চতায় মাপা যাবে না| বয়সে ও না| আশা করি তুমি এভাবেই লিখে যাবে| ........ সময় হলে "অসমাপ্ত" পড়ে দেখো| আর আগামী সংখ্যায় "একজন ওমর চান" পড়ার আমন্ত্রণ রইলো |
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১১

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬