ওহে কষ্ট- তুমি বন্ধু আমার সঙ্গে ছিলে নীরবতার ঐ ভাবনা পুরের বাসিন্দা ছিলুম যখন আমি। ঘুমের রাজ্যে রজনীপুরে ছিলে তুমি দু’চোখ জুড়ে শুধু তার-ই জন্যে বুকটা যখন ছিল মরুভূমি। আমি জেনেছিনু সেদিন যখন করিনু হে তব আলিঙ্গন- তব পরেই ভবপুরে সুখ দেখিনু আসে। তাই এ ব্যাকুল হিয়াটা মোর, নিয়া আসে প্রাণে জোর নীরবক্ষণে আজো যদি দেখি তুমি পাশে। আজো দিবা-রাতি প্রতিক্ষণে কয়ে বেড়াই মনে মনে ওহে কষ্ট তুমি ছুঁয়ে যাও এ হৃদয় আমার। তুমি হীনা এ জীবনে সুখ পাখি আগমনে আর কেহ নেই যে এ বসুন্ধরার। তোমারে রাখিয়া দুরে সুখ শুধু পরপারে বুঝিনু তা পাড়ি দিয়া ক্ষাণিকটা পথ। জীবনের কোনো কালে যেওনা উড়ে অন্য ডালে হারাই যদি এ ভূবনের প্রেমের মহারথ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
ছন্দে একটা ব্যতিক্রম আনার প্রচেষ্টায় ছন্দ/তালটা একটু হোচট খেয়েছে। তোমাকে উপদেশ দেয়ার কিছু নেই, যে খেলতে জানে তার খেলা এমনিতেই ভল হবে। ভালবাসা সংখ্যায় "অসমাপ্ত" নামে আমার একটা কবিতা ছিল সময় হলে একবার পড়ে এসো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।