আমি মাটির তলা থেকে বলছি, আমি ফেলানী বলছি_ স্বাধীনতা নয়, আশ্রয় চাই আমি। আমি হেনা বলছি, বলছি সিনথিয়া, আমি ইয়াসমিন, নূরজাহান বলছি, দেড় হাত গভীর নরম মাটির স্যাঁতস্যাঁতে প্রকোষ্ঠ থেকে বলছি_ স্বাধীনতা নয়, আশ্রয় চাই একটা ভীতিহীন আশ্রয়।
সমাজ, সংস্কার, রাজনীতির যাঁতাকলে আমি পিষে মরতে আসিনি। তাই স্বাধীনতা নয়, প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়ের... আমি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ দেখিনি বটে, তবু তার বীভৎস ইতিহাস শুনে এখনো আঁতকে উঠি। তাই স্বাধীনতার চেয়ে এখন প্রয়োজন একটা আশ্রয়ের... আশ্রয় বা কে দেবে... রাষ্ট্র, সমাজ, ধর্ম, আইন, ব্যক্তি? না, কেউ আশ্রয় দেবে না... দিতে পারে না যেন তারা।
মামুন আবদুল্লাহ
সকল মন্তব্য প্রদানকারীকে এবং আট (৮) জন্ ভোট প্রদানকারীকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে জানাচ্ছি নববর্ষের সোনালি শুভেচ্ছা। নতুন সংখ্যার কবিতার জন্য এখানে_<a href="http://www.golpokobita.com/golpokobita/article/299/726" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/299/726</a>
বিষণ্ন সুমন
আপনার লিখায় যেন আমাদের সবার কষ্টটাই উঠে এসেছে. অনেক ভালো লিখেছেন. একটিবার কষ্ট করে হলেও আমার লিখা অপেক্ষা গল্পটা ও অন্য কবিতা গুলু পড়বেন. ধন্যবাদ আপনাকে.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।