তোমাকে পাব না বলে, সৌজন্য বোধও কি থাকবে না তোমার। এভাবে যদি ফিরিয়ে দেবে, প্রথম দেখায় তবে, বল, কেন হেসেছিলে? চোখের ভাষায় বলেছিলে কেন কথা। যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছিলাম, তুমি বলেছিলে, কেমন আছেন? এখন আমার দুঃখের খবরও কেন নিতে চাইছ না তুমি? তবে কি তুমি আছ অন্য কারো বন্ধনে? ...বেশতো, তাও যদি হেসে বলতে, দুঃখ পেতাম না কখনো। কিন্তু তবুও তোমাকে ভুলতে পারছি না, প্রথম দেখার এক বিন্দু হাসির কারণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।