বিকেল পেরিয়ে রাত নেমে আসুক, খুব সুন্দর ঘুম হবে আজ রাতে; এই রাত আবেগ স্পর্ধায় ঝিলমিল। এক আকাশ তারা চোখের পাতায় ঘুমিয়ে পড়ে; স্বপ্নের খেলাঘরে আমি সজীব, তুমি অহনা আমার প্রিয়তমা।
দীর্ঘদিন পর, একটি শান্ত নিঝুম ভোরের প্রতীক্ষা। এই ভোরে চায়ে প্রথম চুমুক দিয়ে মনে হবে কিছু দেনা মিটে গেছে; প্রজাপতি একটি দিন আমার প্রতীক্ষায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।