যুদ্ধ দেখিনি, তাতে কি! আমরা শাহবাগ দেখেছি, প্রজন্ম চত্বরে পায়ে পায়ে পথ চলে, নিজেকে আবার খুঁজে নিয়েছি; পেয়েছি আমাদের পরিচয়। জেনেছি, আমরা তাদের ক্ষমা করিনি, যারা এ ভূখণ্ডে থেকে, ভূখণ্ডের বিরোধিতা করে; তাদের মৃত্যুর পরওয়ানা নিয়ে এসেছি। আমরা বাঙ্গালী, যারা পূর্বপুরুষের হত্যাকারী; দেখে যেতে চাই তাদের ফাঁসি।
প্রশ্ন এখন একটাই - কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে? : আমরা পক্ষে (কোরাস)। এই সরল সত্যের সাক্ষ্য দিতে; সারাদেশ এখন শাহবাগে। জীবনের কিছু সময় পার হয় যদি শাহবাগে; এর চেয়ে বড় পাওনা কি হতে পারে।
‘রাজাকারের ফাঁসি চাই’, এ লেখা ঝুলিয়েছি গলায়। আজ কোন দ্বিধা নেই, শ্লোগানে শ্লোগানে প্রতিটি মুহূর্তে, আমরা তাদের ফাঁসির কথা বলি। আমরা ক্লান্ত নই- চাই খুনিদের ফাঁসি, এটা গণমানুষের দাবি। খুনিদের চাই সর্বোচ্চ বিচার; শাহবাগ তাই ফুঁসেছে উত্তাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাহিম তানভীর
প্রশ্ন এখন একটাই -
কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে? - আমার ও
প্রশ্ন এখন একটাই -
কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে? - কবিকে ধন্যবাদ ।।শুভেচ্ছা আর শুভকামনা।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
বাহ পুরো শাহবাগ টা কেই তো তুলে আনলেন কবিতায় ...সমসাময়িক বিষয় নিয়ে সুন্দর কবিতা । অনেক দিন পর আপনার কবিতা পড়ছি । শুভেচ্ছা আর শুভকামনা ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।