কেউ নেই

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

স্বাগত সজীব N/A
  • ১৩
  • 0
  • ২৭৪
তেমন কে আছে;
যার জন্য কবিতার ফুল ফোটানো যায়।
এই সময়ে তেমন কেউ নেই;
কে আছে, যাকে প্রজাপতি প্রেমে মন জড়িয়ে;
খুব কাছে ভাবা যায়।
যার কথা ভেবে ভেবে ভোর হয়ে যায়,
যাকে ভালবেসে ভালবাসার উষ্ণতায়;
দুফোঁটা চোখের জল ফেলা যায়।
তেমন কে আছে;
যে আছে বলে এই শহর ভাললাগে।
আকাশের নীল ঘেঁষে দিগন্ত ভাললাগে,
রাস্তায় হাঁটতে ভাললাগে,
যার কথা ভেবে ভেবে সারাদিন কবিতার মত লাগে,
আসলে তেমন কেউ নেই।
তেমন কে আছে;
যার মায়াভরা চোখে ডুব দিতে ইচ্ছে হয়।
যে আছে বলে বেঁচে আছি মনে হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শিশির বিন্দু বেঁক সুন্দর লাগল
বিষণ্ন সুমন Wish u good luck
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য N/A দেখিতে গিয়াছি পর্বতমালা .........
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১১
বিষণ্ন সুমন ভাল লাগলো
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১১
সুমন বেঁচে আছি মনে হয়।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১১
বিন আরফান. N/A ভোট দিলাম, কারন ভালো লাগল
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১১
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) ভাল লাগলো খুব ভাল ।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১১

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬