পৃথিবীর আপন গতি তপনের চায়ের দোকান, এলোমেলো আড্ডা যায় না বোঝা কারও মতিগতি। শ্রাবণ আজ দুয়ারে ছড়ায় সুবাস কদমের শাখে বৃষ্টির ছটা, টিনের চালের ফাটা ভিজিয়ে যায়, আমার হৃদয় ভিজি সবাই, এক দোকানের তলায়। ভিন্ন অনুভূতি, ভিন্ন সবার সুখের স্মৃতি। সময়ের স্রোতে থেকে যায় বন্ধুত্ব দূরে যায় বন্ধু, দূর হতে দূর হিমায়ল কিবা সিন্ধু। আপনারে নিয়ে ব্যস্ত সময়। তবু নিশিথে, মনের গহীনে বেজে যায় বেদনার সুর, বন্ধু তোরা আজ কই, কেন এত দূর?
একদিন চলে যায় এই সময় আসে নতুন মুখ, ভিড়ে যায় নতুনের আড্ডায়। সময় থাকে না বসে, হাসি মুখে নতুন অথিতি আসে। আপন খেয়ালে চলা জীবন তবু থেকে যায় চা আর তপন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
একদিন চলে যায় এই সময়
আসে নতুন মুখ, ভিড়ে যায় নতুনের আড্ডায়।
সময় থাকে না বসে,
হাসি মুখে নতুন অথিতি আসে।
আপন খেয়ালে চলা জীবন
তবু থেকে যায় চা আর তপন। - ... আপনার কবিতা সব সময় খুব ভালো লাগে ।। এই কবিতাও খুব খুব ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।