বর্ষা, তুমি আসবে কবে ?
তোমার জন্য কত ধৈর্য -
কত প্রতীক্ষা ,
করছি মোরা কত অপেক্ষা ।
তোমার আগমনে পথ চেয়ে থাকি ,
তবে কি তুমি দেবে মোদের ফাঁকি ?
শুধু তোমার জন্য -
ধরছেনা ফুল কদম গাছে ,
ভরছেনা নদী বড় মাছে ।
তুমি আসবে বলে -
গ্রীষ্ম নিচ্ছে প্রস্তুতি
হবে সে এবার বিদায় ।
তুমি আসবে বলে –
গ্রামের গায়েনরা সব
বর্ষার গান গায় ।
তোমার আগমনের কথা শুনে
দোয়েল-শালিক করছে নাচানাচি ,
তারা একে অপরকে বলছে –
তোমার আগমনের কথা ,
ছড়িয়ে দিচ্ছে যথা-তথা ।
বর্ষা, তোমার আগমনের কথা শুনে –
শুকনো নদী, খাল, বিল ও নালা ,
খুশিতে তারা হয়েছে দিশেহারা ।
আবার নদীগুলো পানিতে টইটুম্বুর হবে ।
তোমার আগমনে এতসব আয়োজন ,
তবে কি তুমি আসবেনা ? না কি ?
দেবে না তো তুমি ফাঁকি ?
বর্ষা, তুমি আসবে কবে ?
তুমি আসবে আর কিশোর ছেলেরা –
বানাবে কলাগাছের ভেলা ,
তুমি আসবে আর মনে বসবে –
বর্ষা কালের মেলা ।
তুমি আসবে তো ?
বলো, তুমি আসবে তো ঠিক ?
তুমি আসবে আর স্কুল হবে তখন বন্ধ ,
তখন কতই না মজা হবে ।
সারাদিন ভেলা নিয়ে ছোটা ,
আর সেই কদম ফুলের
মিষ্টি – মধুর গন্ধ ।
তুমি আসবে কবে, হে বর্ষা ?
তোমার জন্য এত আবেদন
এত সব প্রার্থনা ,
তবুও কেন তুমি সহজে আসছোনা ?
গত বৎসরে এসেছিলে যখন –
ছিলে তখন সর্বনাশা ,
উচ্ছেদ করেছিলে কত বাড়িঘর –
কত মজবুত খাসা ।
তবুও, এইবার তুমি আসবে
অনেক শান্ত হয়ে ,
এটাই মোদের আশা ।
তুমি আসবে এবং তৃপ্ত হবে ভূমি,
বর্ষা, কবে আসবে গো তুমি ?