মেঘ বালিকার অপেক্ষায়

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

তির্থক আহসান রুবেল
  • ৩৬
  • 0
  • ২৭৭
(কোন এক পহেলা বৈশাখের সকালে তোমায় নিয়ে লেখা)

কালবৈশাখী ঝড় নয়
মেঘ বালিকার অপেক্ষায়
আকাশ পানে চেয়ে
রোদ্দুরের প্রতীক্ষা।

মেঘ তুমি কালো না সাদা
সেটা কোন প্রশ্ন নয়
শুভ্র ময়ূরপঙ্খীতে তোমার আসন
তুমি আসবে চড়ে
আমার আঙ্গিনায়
কালবৈশাখী নয় মেঘ বালিকা হয়ে।

বৈশাখের দারুণ ঝড়
কিংবা ঘর্ম ক্লান্ত দিন
চাতকের চেয়ে থাকা
রোদ্দুরের বুকে শুভ্রতার ভেলায়
মেঘ বালিকার খেলা।

অবশেষে একদিন
মেঘ বালিকার অভিমান
রোদ্দুরকে ঢেকে দিয়ে
একটি প্রলয়ের দিন
কিংবা সুনামি।
তারপর অপেক্ষা
এবং অপেক্ষা
দীর্ঘ অপেক্ষা।
আমরা সবাই জানি
শরতে আবারো রোদ্দুরের
বুকে মেঘ বালিকা খেলবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তির্থক আহসান রুবেল হাসিনা আক্তার.... এখন তো বুঝলেন.....
হাসিনা আক্তার কাজল আবেগের বহিপ্রকাশ এতো সুন্দর হয় না পডলে বুঝতাম না।
ফজলুল হাসান দারুন রোমান্টিক একটা কবিতা, ধন্যবাদ , আমার কবিতা ৭৩২, ৭৩৩, ৭৩৪ ও ৭৬৩ পড়ার আমন্ত্রণ রইলো
তির্থক আহসান রুবেল মির্যা আজিজ এবং পাটোয়ারী..... ধন্যবাদ..... ভাল ভাবে গ্রহণ করায়...
তির্থক আহসান রুবেল তাবাসসুম, ভাল লাগানোটাও একটা যোগ্যতা.... সেটা আপনার আছে...
তির্থক আহসান রুবেল মেহেদী ভাই, অপেক্ষা করার কি সীমা.... পরিসীমা... থাকতে নেই!!!
মেহেদী আল মাহমুদ অপেক্ষা না করেল সুন্দর দিন পাওয়া যায় না।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী