এই পৃথিবীতে জন্ম নিয়ে শুধু মৃত্যু বরণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের সকলের দায়িত্ব আছে এই ধরনীর জন্য তথা এই ধরণীর মানুষের জন্য কিছ ুভালো কাজ কওে যাওয়া। প্রতিটি দেশের তরণ সমাজ যদি জেগে ওঠে তারা দেশের উন্নয়নে ভূমিকা পালন কওে তাহলে প্রতিটি দেশ অনেক ভালো কিছু করবে। জাগতে হবে তরুন সমাজ কে। কাজ করতে হবে। কোন কথা না বলে শুধু কাজ। কারণ হিসাব করলে দেখা যাবে আমাদের দেশের তরুনদের কাজের চেয়ে কথা বলার অভ্যাস খুব বেশি। কিন্তু এ খারাপ অভ্যাস তাদের ত্যাগ করতে হবে। বিশ্বের যারা মহান ব্যাক্তি তারা কঠোর পরিশ্রম করে আজ পৃথিবীকে করেছে স্ব মহিমায় আলোকিত। আমাদের সকলের ভিতরের স্বত্তা কে জাগাতে হবে। দেশ ও দশের কল্যাণে এগিয়ে এসে কাজ করতে হবে। নিজের সুনাম আজ নিজেরা না করে মানুষকে বলার অধিকার দিতে হবে। ধর্ম বর্ণ এসব ত্যাগ করে মানুষ কে মানুষ হিসাবে দেখতে হবে। অপরের দোষনা দেখে নিজেকে কত টুকু ভালো করতে পারলাম তা দেখতে হবে । নিজে ভালো হলে জগৎ ভালো হবে। নিজের দোষ গুলো বের করতে হবে সূক্ষ ভাবে। প্রয়োজনে তালিকা তৈরী করতে হবে নিজের খারাপ সব বিষয়ের। তার পর তা দিনে দিনে কমাতে হবে তালিকা থেকে। আর পক্ষান্তরে।ভালো কাজের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে হবে।
আমরা সবাই জানি নিজে কত ভালো না খারাপ ব্যাক্তি। সব সময় নিজের অংশ দেখলে হবে না। অধিকার আছে সকলের । সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের পথে। ডশক্ষা অর্জন করতে হবে সব জায়গা থেকে। মাঝে মাঝে খারাপ সময় আসবে ধৈর্য ধরতেহবে। এটিও একটি মহৎ গুন। শিক্ষাকে কাজে লাগাতে হবে বাস্তব ক্ষেত্রে। এভাবে আমার আমিকে জেগে তুলতে হবে। কাজ করতে হবে। ভালো বাসতে হবে এই পৃথিবীর সকলে প্রাণি কে। তাহলে বসবাসের সুন্দর একটি পৃথিবী দিয়ে যেতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এটাই হবে আমাদের পরম পাওয়া। পরশশান্তি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।