নববর্ষ

নববর্ষ (ডিসেম্বর ২০১৪)

আকেল হায়দার
  • ২৮৯
সংশয় গ্রাস করে যায় প্রতিদিন
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে
কেউ কেউ চোখ তুলে চায়; ভাবে কিছু বলবে-
আবার কি যেন ভেবে চুপ হয়ে যায় !

কিছু চেনা মুখ,হাসি,টুকরো সুখ
বন্দি চার দেয়ালে; কারণে কিংবা অকারণে
কেউবা নিখোঁজ, নিরুদ্দেশ
ঠিকানাহীন না ফেরার দেশে ।

সবকিছু লুটপাট সবকিছু বেদখল
তেলে জলে মিশে সব একাকার !

সাম্য, ঐক্য আর সহিষ্ণুতার সবুজে
তুমুল আসুক বৃষ্টির আরেকবার
সব পঙ্কিলতা ধুয়ে মুছে যাক তাতে
নবসূর্যে জাগুক ৫৬০০০ বর্গমাইল আমার ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬