প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ডীপফ্রিজ
কামনা (আগষ্ট ২০১৭)
আকেল হায়দার
৩
১
১১০
রোদেলা দুপুর ঘাড়ে উদ্যত বুক
প্রজাপতি গুহা জুড়ে শাঁখোট বর্ষুক
ব্যাকরণ বিভাজনে সুগভীর বাঁক
সুষমা কাঞ্চি নীড়ে নাবিকের হাক...
গ্রহ নক্ষত্র প্রদক্ষিণে ঋতুদের ভ্রূণ
সমুদ্র ডানায় গুঁজে ফাগুনের ঘুম,
পুডিং অরণ্যে ডোবা মনিহারী মুখ
পেয়ারা মাচায় নাচে বারোয়ারী সুখ।
পদ্মাবতী ভাসে উষ্ণ বালিশে চাদর
লজ্জায় নতজানু উর্বশী-লগ্ন পাঁজর
মহুয়া গন্ধে মাতাল নিঃশ্বাসে পাল
তীব্র গহীনে কাঁদে ভ্যানিলার ডাল।
উরোজের দ্যুতি ছুঁয়ে রন্ধ্রে মিছিল
দেহভূমে লোনা হাট প্রমত্তা ঝিল,
পর্বত মালভূমি জুড়ে জমির দখল
মিহি ঝড়ে কূহেলিকা তিরশ্চী ঢল!
নাব্যতা গঙ্গা স্রোত আষাঢ়ীয়া যুগ
নিদাঘ দুপুর বুকে স্নানঘরে ডুব-
সময় মোড়কে লীন ধূসর মেঝে
দিনগুলি প্রয়াত; অন্ধ ডীপফ্রিজে।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
চমৎকার কবিতা। শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ আগস্ট, ২০১৭
গোবিন্দ বীন
পদ্মাবতী ভাসে উষ্ণ বালিশে চাদর লজ্জায় নতজানু উর্বশী-লগ্ন পাঁজর মহুয়া গন্ধে মাতাল নিঃশ্বাসে পাল তীব্র গহীনে কাঁদে ভ্যানিলার ডাল। ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ আগস্ট, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
নাব্যতা গঙ্গা স্রোত আষাঢ়ীয়া যুগ নিদাঘ দুপুর বুকে স্নানঘরে ডুব- সময় মোড়কে লীন ধূসর মেঝে দিনগুলি প্রয়াত; অন্ধ ডীপফ্রিজে। বেশ অসাধারণ। অনেক শুভকামনা, ভোট ও আমার পাতাই আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ আগস্ট, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২১ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী