রঙধনু হয়ে একদিন

আমার আমি (অক্টোবর ২০১৬)

আকেল হায়দার
যতদূরে যাই-আত্মার গহীনে
সূক্ষ্ম একটা টান থেকে যায়
মুখোমুখি বসে ইচ্ছেমতো বলি যা মন চায় ।
সহস্র অভিমান, করুন জল,নীলাভ কষ্ট
তারপর বিভাজিত পৃথক দুটি পথ
বিষণ্ণ ধূসর মেঘে একদিন হারিয়ে যায়...
ঠুনকো ভুলচুকগুলি ভাসিয়ে চৈতালি হাওয়ায়
আসবে বলে একদিন তোমার নীল খাম
এই প্রতীক্ষা, স্বপ্ন দেখা, পথ চেয়ে থাকা-
নির্জন অরন্যে পাখিদের ঘড়িতে প্রহর গুনে যাই
পাজরের ক্যানভাসে চোখ দুটি কথা বলে দৈবাৎ
কখনো সখনো মুখটা উঁকি দেয়; নীল জোছনায় ।
অজস্র কথা মেঘ হয়ে জমে অভিমানী বৃষ্টি নামায়
কোমল সবুজে ছেয়ে যায় বুকের প্রান্তর, মিহি পথ
তবুও যদি না ভিজে সেই নির্লিপ্ততার পাহাড়
কোন এক শ্রাবণে বৃষ্টি শেষে রঙধনু হয়ে যাবো-
তারপর নিবিড়তায় ছুঁয়ে দেবো অধর তোমার !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) পড়া শেষ করে ভাবলাম- আরো বাকি আছে। কিন্তু না কবিতা শেষ! সুন্দর লিখেছেন, শুভকামনা।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z কোন এক শ্রাবণে বৃষ্টি শেষে রঙধনু হয়ে যাবো- ভাল লিখেছেন,অনেক শুভেচ্ছা, ভোট আর আমার পাতায় আমন্ত্রন।

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬