ক্রিকেট পুলক-২০১১

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

M.A.HALIM
  • ১৭
  • ৪১৬
ক্রিকেট খেলা নহে আজ বিশ্বে, কেবলই মাঠের খেলা।
ক্রিকেট খেলায় ঘুমিয়ে আছে, প্রত্যাশার সুখ্যাতি মেলা।
ক্রিকেট দিয়েছে মোদের, বিশ্বে আত্মপরিচয়ের ঠিকানা।
ক্রিকেট মালঞ্চ ভূষণে, জাতির গলায় আজ হিরণ মালা।
ধন্য ধন্য ক্রিকেট দল, ধন্য লাল সবুজের পোশাক বেশ।
বাংলার তরুণ কুড়িয়ে এনেছো, দেশের শিরে হেম তাজ।

জয়-পরাজয় যাই কিছু হোক, চলুক মাঠে আনন্দ লড়াই।
দৃঢ় হোক ভ্রাতৃত্ব বন্ধন, হার-জিত নিয়েই খেলার ভুবন।
স্বাগতিক দেশ হয়েছি মোরা, এটাই মোদের শ্রেষ্ঠ বিজয়।
আস! আপামর জনতা, হর্ষে উড়াব দেশে প্রীতির পতাকা।
প্রমাণ করি স্বাগতিক হিসাবে, মোদের শতভাগ সার্থকতা।
পৃথিবীময় হবে মর্যাদার স্থান, সুতুঙ্গে উঠিবে আত্মসম্মান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুবায়ের আবু নাসের জয়-পরাজয় যাই কিছু হোক, চলুক মাঠে আনন্দ লড়াই// পরাজিত হলে ভাই আনন্দ আসে না।
আশরাফ বেশ ভালো.
মদনমোহন চকরবর্তী এটা কিছুই হয় নাই। সরি।
নষ্ট কবি "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ডিফেন্ডারস্‌ এন্ড প্রেস সোসাইটি" ও "সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা"র উদ্যোগে এই ব্লগে আয়োজন করা হলো "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসবের । আজ ১৮/০৪/২০১১ইং থেকে ২৫/০৪/২০১১ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত এই উৎসব চলবে । ২৬/০৪/২০১১ইং তারিখে রাত ৮টার পর ঘোষনা করা হবে কে হলো "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" । পহেলা মে যেকোন সময় আমাদের সংস্থার অফিসে "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" পদক প্রদান করা হবে এবং শ্রেষ্ঠ কবিকে আমাদের সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করা হবে । http://www.somewhereinblog.net/blog/ihrdps/29365173#c6338832 এখানে কবিতা লিখেন-মানবতার জয়গান গেয়ে উঠুন.
এস, এম, ফজলুল হাসান N/A ভালো লেগেছে , আরো ভালো কবিতা চাই
মামুন আবদুল্লাহ বিসন্ন সুমন ভাইয়ের সাথে আমি একমত হতে পারছি না। তবে আমার বোঝার দুর্বলতাও থাকতে পারে।
সূর্য N/A মোটামুটি ভালই। কবিতা হসেবে আরো ভালো হওয়ার দরকার ছিল।
মেহেদী আল মাহমুদ কিছু কিছু শব্দ বুঝতে সমস্যা হয়েছে। সেটা ছাড়া ওকে।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার আপনার ভাবনাগুলো যদি আরও গুছিয়ে প্রকাশ করতেন তাহলে বেশ হতো। চেষ্টা চালিয়ে যান।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬