কত কিছু নিয়েই বাড়ছে সংঘাত

রহস্য (এপ্রিল ২০২৬)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • 0
কেউ বলে ধর্ম বড়, কেউ বলে বিজ্ঞান
অথচ বিজ্ঞান তো মানুষের সৃষ্টি
বিজ্ঞান এখনো শিশু, একটি আবিষ্কার
তারপর হইহল্লা, ধর্মের প্রতি কু দৃষ্টি!

আবিষ্কারের পরও বিজ্ঞান বদলে যায়
আবারও আবিষ্কার হয় নতুন কিছু
ধর্ম বদলায় না, বদলায় না আল্লাহর প্রতি বিশ্বাস
বদলায় না নামাজ রোজা হজ্ব যাকাত।

বিজ্ঞান মানুষকে দিয়েছে বেশ, সত্য
কিন্তু বিশ্বাসটুকু কেড়ে নিয়ে বিজ্ঞান হাসে রূঢ় হাসি
বিজ্ঞানকে বিশ্বাস করো প্রভুতে অবিশ্বাস
নাস্তিক্যবাদ মনে পুষো, নবীকে করো অপমান।

বিজ্ঞান পারে নি করতে এখনো অনেক কিছু আবিষ্কার
স্রষ্টার সৃষ্টির রহস্য ভেদ করা বিজ্ঞানের অসম্ভব
তা জেনেও কেউ কেউ ধর্মকে বিকৃত করে
ধর্মের ভিতর অধর্ম ঢুকিয়ে নিজের মত করে চায় দুনিয়া।

মৃত্যু আটকাতে পারেনি বিজ্ঞান,
মাটির দেহে প্রাণও বিজ্ঞান পারবে না করতে সৃষ্টি;
বিজ্ঞান আর ধর্ম নয় এক
বিশ্বের দরবারে ইসলাম ধর্ম অনন্য,
মহান আল্লাহর একমাত্র ধর্মই ইসলাম।

নাস্তিক্যবাদ ছেড়ে দিয়ে এসো ইসলামের ছায়াতলে
বিজ্ঞানে রাখতে পারো মন কিন্তু
ইসলাম হতে হারিয়ো না বিশ্বাস
আছে পরকাল রাখিয়ো স্মরণে, যেতে হবে একদিন
এই বিজ্ঞান এবং তার আবিষ্কারকে এখানে ফেলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্রষ্টার সৃষ্টির রহস্য কে করতে পারে ভেদ!

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী