একুশ আমার হৃদয় খুঁটিতে উড়ানো স্বাধীন পতাকা
একুশ আমার বুকের পটে রঙ তুলিতে মায়ের ভাষা আঁকা,
একুশ হল মুক্ত কবিতার বিস্তীর্ণ রঙবাহারী ডালা
একুশ বর্ণমালার পুঁতিতে বিনে সুতোর মালা।
একুশ হলো বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম
একুশ বাংলায় চিঠি লিখার এক রঙিন খাম,
একুশ মানে পাখির কলকলানি সুর
একুশ বাংলা বুলির সুখ সাত সমুদ্দুর।
একুশ মানবতার বুকে দীপ্ত অঙ্গীকার
একুশ হলো ভাষার স্বাধীনতার অনন্য অধিকার,
একুশ আমার সবুজ ব্যানারে লাল লাল বর্ণ
একুশ মানে পাক বাহিনীর দর্প চূর্ণ।
একুশ মানে রক্তে রাঙ্গা সবুজ ঘাসের গল্প
একুশেই বেজেছিল স্বাধীনতার সুর, এ নয় তো কল্প,
একুশ হল রাঙা পলাশ, শিমুল পারুল,
একুশ আমার বেগুনি ফুল এক গুচ্ছ জারুল।
একুশ হল বিভীষিকাময় এক অতীত অধ্যায়ের সর্বনাশ
একুশ হল বীর শহীদদের রুখে দাঁড়ানোর ইতিহাস
একুশ আমার গর্ব অহংকার
একুশ আছে বলেই মায়ের কানে বর্ণের অলংকার।
একুশ মানে হাজার কবিতা লক্ষ কোটি গান
একুশের বুকে শহীদ'রা দিয়েছে গড়ে বর্ণমালার বাগান
একুশ এলে স্মরণ করি বীর শহীদদের নাম
একুশ হল শহীদদের পক্ষ হতে বাংলা মায়ের ইনাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
একুশ আমার হৃদয় খুঁটিতে উড়ানো স্বাধীন পতাকা
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১৭০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।