নবদিনক্ষণ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

মেহেদী হাসান
  • ২৯
  • 0
  • ৬০৬
আকাশ পানে তাকিয়ে থাকি
নব আলোয় স্বপ্ন আঁকি
কোন দিনটির প্রতীক্ষায়?
সুখ-দুঃখের হিসেব নিয়ে
হেসে খেলে বিদায় দিয়ে
নতুন বছরের আশায়।

আনব ডেকে নবিনতাকে
করব তাকে বরন,
ভবিষ্যতের স্বপ্ন দেখে
অতীত করব না স্মরণ।

শিশিরতার স্নিগ্ধ আদর
কাশফুলেরই ধবল চাদর
ভালোলাগার স্পর্শ,
বছর ঘুরে সবার মাঝে
নতুন রূপে নতুন সাজে
এসেছে নববর্ষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী হাসান সবাইকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।
মোঃ মুস্তাগীর রহমান তোমার ছবির সাথে তোমার কবিতার ছন্দটা ১০০/১০০।ভলো লাগল......
শাহেদুজ্জামান লিংকন ভালো লিখেছেন। চালিয়ে যান।
নষ্ট কবি "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ডিফেন্ডারস্‌ এন্ড প্রেস সোসাইটি" ও "সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা"র উদ্যোগে এই ব্লগে আয়োজন করা হলো "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসবের । আজ ১৮/০৪/২০১১ইং থেকে ২৫/০৪/২০১১ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত এই উৎসব চলবে । ২৬/০৪/২০১১ইং তারিখে রাত ৮টার পর ঘোষনা করা হবে কে হলো "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" । পহেলা মে যেকোন সময় আমাদের সংস্থার অফিসে "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" পদক প্রদান করা হবে এবং শ্রেষ্ঠ কবিকে আমাদের সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করা হবে । <a href="http://www.somewhereinblog.net/blog/ihrdps/29365173#c6338832" target="_blank" rel="nofollow">http://www.somewhereinblog.net/blog/ihrdps/29365173#c6338832</a> এখানে কবিতা লিখেন-মানবতার জয়গান গেয়ে উঠুন.
Azaha Sultan সুন্দর সব সময় সুন্দরের প্রতীক্ষায় থাকে...সুন্দর, খুব সুন্দর...
সূর্য N/A প্রথম এবং শেষ অংশটা একই ছন্দে এবং সুন্দর। যেহেতু লেখাটা ছোট এখানে ছন্দের ভেরিয়েশনটা না করে একই ছন্দে লিখলে আরো সুপাঠ্য হতো।
মামুন আবদুল্লাহ মেহেদি হাসান, আপনি আরো ভাল লিখবেন। এই দোয়া রইল।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী