প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তোমাকে
ব্যথা (জানুয়ারী ২০১৫)
এশরার লতিফ
৩৩
৯
২৫
একদিন তুমি ছিলে।
আমি আলোর চারা বুনেছিলাম।
আমার ক্ষেত ভরা ছিল
আলো আর আলো,
আমার উঠান জুড়ে
আলোর নবান্ন উৎসব।
আমার ভূর্জপত্র খামে
তুমি ছিলে আলগা করে সাঁটা
ভিনদেশী ডাকটিকেট,
রানীর ছবি আঁকা।
আমার অসূর্যস্পশ্য বনভূমি জুড়ে
তুমি ছিলে পোল্কা ডটের ত্রস্ত হরিণ।
এমন ধুরন্ধরের দেশে,
এমন ষড় ঋতু ষড় রিপুর দেশে
ভ্যাপসা গরমে তুমি ছিলে জাপানী পাখা,
শীতস্পৃষ্ট ভোরে কুয়াশা ভেপু,
ভাদ্রের ভ্রূকুটিতে গোলপাতার ছাউনি।
একদা ব্যাপক ছিলে,
আজ বহু হয়ে গ্যাছ।
কোথাও প্রগল্ভতা দেখলে
তবু মনে পড়ে
বয়ঃসন্ধির মুদ্রণ থেকে বেরিয়ে আসা
তোমার প্রথম সংস্করণ,
আলোক-শস্য।
একদিন তুমি ছিলে।
আমি আনন্দের চারা বুনেছিলাম।
৯
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
নান্দনিক উপস্থাপন
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ ফেব্রুয়ারী, ২০১৮
কেতকী
বয়ঃসন্ধির মুদ্রণ থেকে বেরিয়ে আসা তোমার প্রথম সংস্করণ -খুব দারুণ কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ নভেম্বর, ২০১৬
তুহেল আহমেদ
একদিন তুমি ছিলে , আমি আলোর চারা বুনেছিলাম --
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ আগস্ট, ২০১৫
মনতোষ চন্দ্র দাশ
অসাধারণ কবিতা। বরাবরে মতো এবারো ভাললাগা ও শুভেচ্ছা রইল কবির জন্য।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ফেব্রুয়ারী, ২০১৫
পবিত্র বিশ্বাস
সুন্দর কবিতা ভাল লাগল.....শুভকামনা রইল । আমারটাও দেখবেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জানুয়ারী, ২০১৫
এশরার লতিফ
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০১৫
আশা রাখি
দারুণ! শুভকামনা ভাইয়াকে....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জানুয়ারী, ২০১৫
এশরার লতিফ
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০১৫
Arif Billah
শব্দ এবং ভাবের চমৎকার মিলন ঘটেছে কবিতায়। সব মিলে অসাধারণ। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ জানুয়ারী, ২০১৫
এশরার লতিফ
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০১৫
সুগত সরকার
আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা একটা অসাধারন কবিতা উপহার দেওয়ার জন্য । শুভেচ্ছা ও ভোট রইল । ভাল থাকবেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ জানুয়ারী, ২০১৫
এশরার লতিফ
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০১৫
জুনায়েদ বি রাহমান
ভালো লাগলো। শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জানুয়ারী, ২০১৫
এশরার লতিফ
অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন
অনেকদিন পর একটা ভালো কবিতা পড়লাম। শুভকামনা রইল। ভোট দিলাম। আমার লেখা ক্ষুদ্র কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জানুয়ারী, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
৩৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ৫২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী