ইচ্ছে-শোলোক

ইচ্ছা (জুলাই ২০১৩)

এশরার লতিফ
  • ৩৩
  • ৪২
চোখের শার্সি জুড়ে উঁকিঝুঁকিময়
বর্ণাঢ্য হৃদয়,তার ঝরে পড়া আতসি-জলে
বেশুমার বিবিধ লিটমাস।
বেহালা আর বাদক একত্র হলে
ভেসে যায় নির্জনতা ত্রপিত ঈপ্সার
ঝাপসা ঝাপটে, মনের কার্নিশে
উড়ে এসে জুড়ে বসে যাচ্ঞার আগুনপাখি।
কত শত এবম্বিধ অচকিত অস্ফুট এষণা
যেন বিদ্যুৎবান, স্ফুলিঙ্গ তুলেই হারিয়েছে
সময়ের আন্দাগোন্দা লুঠতরাজে।
মন তপোবন তবু স্পর্শপ্রবণ,
আকরিক আলোর বল্কল পরে
ফের ধরে ঘরপোড়া রিপুর কর্পূরে ভরপুর
স্মৃতির সর পড়া ইচ্ছে-শোলোকঃ
'কত ইচ্ছে ভেসে গ্যালো ডুবে গ্যালো জলে
স্বপ্নের গারদ ভেঙ্গে কত পলাতক,
কত ইচ্ছে কালি হয় চোখের কাজলে
কত ইচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আজ হন্তারক'।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শিউলী আক্তার খুবই ভাল লাগলো ভাইয়া । আবার পড়লাম ।
ম তাজিমুল ইসলাম খুব ভাল লেগেছে।
তাপসকিরণ রায় শব্দের ঝনঝনির মাঝে কবিতার রণন গভীর ভাবের সঙ্গে ধরা পড়ল। খুব ভাল লেগেছে।
সূর্য N/A কবিতার পুরো পৃষ্ঠদেশ জুড়ে শীতল কষ্টের একটা স্রোত বয়ে গেছে। অথচ এ কবির চেহারা দেখে মনে হয় না সে কিছু হারিয়েছে, তাই ভেতর ঘরটা কার অধরাই থেকে গেল। অপূর্ণ ইচ্ছের দূর্দান্ত প্রকাশ।
মোহসিনা বেগম দুর্দান্ত কবিতা । অনেক ভাল লাগলো ভাইয়া ।
রুমঝুম খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।
Shahnaj Akter N/A খুব সুন্দর কবিতা ..........
সৈয়দ আহমেদ হাবিব বেহালা আর বাদক একত্র হলে ভেসে যায় নির্জনতা ত্রপিত ঈপ্সার বেহুলা লখিন্দর একত্র হলে হেসে যায় ভেসে যায় কামুক ইশ্বর (হা হা হা মজা করলাম, নি:শন্দেহে অনন্য একটা কবিতা যদিও আমি কবিতা বুঝি কম, তাই ধারণা করেই বললাম)

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী