আমি সেই পথে হাঁটি , যে পথে ঝরেছে পাতা স্বপ্নবৎ, বসন্ত পেড়িয়ে । না কী বসন্ত ছিল তখনো ? পাতা বৃষ্টির সেই অসময়ে উপুর হয়ে থাকা ওই বিবর্ণ উপবৃত্তে লেগে ছিল হাল্কা সবুজ স্বপ্নের ক্ষয়ে যাওয়া ক্ষীণ শ্বাস, মৃদু সুবাতাস। যে পথে মিশেছ তুমি, আমি সেই পথে হাঁটি। প্রতি বসন্তের শেষে , কিছু ঘন ক্লান্ত নিমেষে সেই পথে আরও পাতা ঝরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।