প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আমার বোশেখ
বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)
দীপক সাহা
২৫
0
৫০৬
গরম রোদের চোখ রাঙিয়ে
আমার বোশেখ আসে।
কচি আমের সবুজ মুখে
আমার বোশেখ হাসে।
আমার বোশেখ বুক কাঁপানো
কালবেশেখী ঝড়।
আমার বোশেখ জাম লিচুদের
সুখে আঁতুড় ঘর।
আমার বোশেখ বটের ছায়ায়
মুখর গ্রামীণ মেলা,
শুকনো গাঙে মাছ ধরা আর
কাদা মাখার খেলা।
আমার বোশেখ রৌদ্র ছায়ায়
মেঘের চলাচল।
আমার বোশেখ দুঃখ সুখের
অবাক দোলাচল।
আমার বোশেখ নতুন দিনের
নতুন আলোয় ভাসে।
আমার বোশেখ আবার যেন
আমার হয়ে আসে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
দীপক সাহা
লেখাটি পড়া, মন্তব্য করা ও ভোট দেবার জন্য সকল কে ধন্যবাদ.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ মে, ২০১১
দীপক সাহা
ম.রহমান ভাই, আপনার সমালোচনা গঠনমূলক, ধন্যবাদ আপনাকে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ মে, ২০১১
মোঃ মুস্তাগীর রহমান
বৈশাখ শব্দটা বোশেখ লেখা যায় কিন্তু বেশেখী লেখাটা বোধহয় ঠিক নয়।সুন্দর হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ এপ্রিল, ২০১১
দীপক সাহা
ধন্যবাদ সামসুল ভাই লেখাটি পড়ার জন্য. বোশেখ কথাটি বিভিন্ন কবিতায় লিখিত হতে দেখেছি. ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ এপ্রিল, ২০১১
মোঃ শামছুল আরেফিন
দীপকদা বোশেখ কথাটা কি আঞ্চলিক ? জানতে পারলে ভাল লাগত। তবে আপনার কবিতাটি অনেক ভাল লাগ্ল। আশা করি আপনার কাছ থেকে আরো লেখা উপহার পাবো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ এপ্রিল, ২০১১
দীপক সাহা
ধন্যবাদ ফজলুল ভাই.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ এপ্রিল, ২০১১
এস, এম, ফজলুল হাসান N/A
কী সুন্দর ছন্দ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ এপ্রিল, ২০১১
দীপক সাহা
নাজমুল ভাই, লজ্জায় ফেললেন আমাকে. অনেক ধন্যবাদ.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১১
নাজমুল হাসান নিরো
ছন্দের অপূর্ব মিল, ছলছল করে বয়ে চলেছে কোথাও একটুও আটকায় নি। গল্প-কবিতায় এমন সার্থক ছড়াকারের দেখা পাব ভাবি নি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১১
দীপক সাহা
শুক্লা, আজিজ ভাই- ধন্যবাদ আপনাদের.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ এপ্রিল, ২০১১
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৮ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী