প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আমার গাঁয়ে শীত
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
দীপক সাহা
৬৮
0
১১
আমার গাঁয়ে শিশির মাখা ভোর
কুসুম রাঙা সূর্যালোকে ভাসে।
খুলে দিয়ে ঠান্ডা হাওয়ার দোর
শীতের বুড়ি খিলখিলয়ে হাসে।
আমার গাঁয়ে খেজুর রসের ঘ্রাণ
পায়েস পিঠার গন্ধ চারিদিক।
নলীন গুড়ে জুড়ায় যেন প্রাণ
শীতল শীতল খুশির ঝিকিমিক।
আমার গাঁয়ে একটা শুধু দুখ
পরাণ মাঝির গরম কাপড় নাই।
হাওয়ায় কাঁপে হাড্ডিসারা বুক
নেইতো খেয়াল অনমনে দাঁড় বায়।
আমরা সবাই থাকবো তোমার পাশে
পরাণ মাঝি আর পেওনা ভয়।
আমার গাঁয়ে শীতটা যেন হাসে
সবার কাছে সমান প্রিয় হয়।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৬৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আশা
খুব ভালো লাগল আপনার মিষ্টিছন্দের কবিতাখানি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ নভেম্বর, ২০১১
দুষ্ট মন
নলীন গুড়ের পায়েসের মত প্রাণ ভরে গেল দাদা .অপূর্ব ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ নভেম্বর, ২০১১
পাঁচ হাজার
বড় ভাল লাগল দাদা। ছন্দের সুন্দর প্রয়োগে পরাণ মাঝির ভয় তাড়িয়ে দিয়েছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ নভেম্বর, ২০১১
মোঃ মুস্তাগীর রহমান
সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
তানভীর আহমেদ
এ সম্পূর্ণ অন্য আঙ্গিকে লেখা। ভালো লাগল। শব্দ চয়ন এবং পরাণ মাঝির রূপক ব্যবহার কবিতাটিতকে সার্থক করেছে। খুব খুবই ভালো লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ নভেম্বর, ২০১১
রওশন জাহান
পরান মাঝির পাশে থাকার প্রেরণার কবিতা ভালো লেগেছে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১১
মাহবুব খান
জসিমুদ্দিন কে পাঠ করলাম নাত ভাই.thanks
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১১
বিষণ্ন সুমন
দাদা আপনি যে ছন্দ পাগল কবি, তা এবারো বুঝিয়ে দিলেন । অনেক ভালো লাগলো কবিতাটি ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ নভেম্বর, ২০১১
এম আই সোহাগ
খুব সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ নভেম্বর, ২০১১
নিলাঞ্জনা নীল
ছন্দে ছন্দে সুন্দর শীত কে তুলে ধরেছেন.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৬৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৮ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী