বাঁচা মরার খেলা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

দীপক সাহা
  • ৯১
  • 0
  • ৬০৭
ক্ষুধার টানে একটু নিয়ে ঝুঁকি
গর্তমুখে যেই দিয়েছে উঁকি
বললো হুলো- 'এসো ইঁদুর খোকা।'
ইঁদুর বালক বললো ভিতর থেকে-
'তোমার চোখে শিকার নেশা দেখে
আরকি এগোয়, বুদ্ধু হাঁদা বোকা।'

'দেখাচ্ছি তোর আসলে কে হাঁদা'-
এই না বলে চতুর হুলো দাদা
রইলো শুয়ে গর্ত মুখের ধুলোয়।
ইঁদুর ছানা বন্দী বসে ভাবে
যেটাই ঘটুক প্রাণটা বুঝি যাবে
ৰুধায় নয়তো শিকারি এই হুলোয়।

হঠাৎ কুকুর যেই উঠেছে ডেকে
ষ-া হুলো এদিক ওদিক দেখে
সটান দৌড়ে উধাও, পগার পার।
ইঁদুর বসে ভাবছে সারা বেলা
কী এক আজব বাঁচা মরার খেলা
কেউ কি জানে মরণ কোথায় কার ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দীপক সাহা NIROB, আপনি সবসময়ই আকাঙ্খিত। আমার কবিতায় আপনাকে তাই খুব ভাল লাগছে। ধন্যবাদ।
দীপক সাহা ধন্যবাদ টিটু ভাই ।
নিরব নিশাচর ............................... বেশ ভালো দাদা.... আমার শুভকামনা নিবেন... শুভকামনার সাথে আরেকটা কিছু দিয়ে যাচ্ছি, দেখি কতটুকু দেয়া যায়...
Jontitu অনেক ভালো লেগেছে কবিতা।
দীপক সাহা dr.suraiya helen, আপনার মন্তব্যে যথেষ্ট অনুপ্রাণিত হলাম । খুব ভাল লাগলো। ধন্যবাদ ।
দীপক সাহা ফয়সাল আহমেদ bipul, আমার যে আরও ভাল লাগছে- আপনাকে আমার কবিতায় দেখে।
ডাঃ সুরাইয়া হেলেন ভালো লাগা রেখে গেলাম।সেই সাথে অবশ্যই প্রাপ্য ভোট ।শুভকামনা কবি ।
ফয়সাল আহমেদ bipul ভালো লাগলো l খুব মজা করেই পরলাম l
দীপক সাহা Pondit Mahi, আন্তরিক ধন্যবাদ ভাই।

২৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী