প্রত্যাবর্তন

বন্ধু (জুলাই ২০১১)

দীপক সাহা
  • ৭২
  • 0
  • ৪৭৮
তোর মাঝে থাকি সারা দিনমান
তোর মাঝে প্রাণ মন দেহ।
তবুও আমার বুঝলি না তুই
মনে মনে তোর সন্দেহ।

কত জনমের সাধ ছিল তাই
দিয়ে বসে আছি মন তোরে।
সেই তোর মনে সন্দেহ এলো
কত ব্যথা দিবি অনত্দরে।

তুই ছিলি সখা বন্ধু সুহৃদ
তুই ছিলি সারা মন জুড়ে।
আয় ফিরে আয় সব কিছু ভুলে
অশুভ সকল যাক উড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A তুই ছিলি সখা বন্ধু সুহৃদ তুই ছিলি সারা মন জুড়ে। আয় ফিরে আয় সব কিছু ভুলে অশুভ সকল যাক উড়ে। ............ ভাল লিখেছেন আরও লেখা পাব সামনে সেই প্রত্যাশা । ধন্যবাদ
দীপক সাহা নাফিস শাহরিয়ার, অনেক ধন্যবাদ।
দীপক সাহা জাহিদুল ইমরান, আপনার মতামত পড়েআমার ভাল লাগলো। ধন্যবাদ ভাই।
দীপক সাহা উপকুল দেহলভি, আসংখ্য ধন্যবাদ আপনাকে।
জাহিদুল ইমরান কবিতাটা সুন্দর । ভালো লিখেছেন দাদা । পছন্দ করলাম ।
উপকুল দেহলভি ভালো লাগলো. এগিয়ে যান আলোকিতি আগামীর পথে. শুভ কামনা রইলো.
দীপক সাহা বিন আরফান. মজার মানুষ আপনি। সুন্দর কমেন্ট করেন।
বিন আরফান. N/A বুঝে নিলাম. তবে এরূপ সন্দেহ মেয়েদের চেয়ে পুরুষের বেশি থাকে. আপনি কোন পক্ষ সমর্থন করেছেন বুঝি এই. যদিও আমি বুঝি কম তবে কম দিলে টের পাই. হা হা হা. ভালো লাগলো.
দীপক সাহা মিজানুর রহমান বকুল, আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে।
মিজানুর রহমান বকুল অনেক সুন্দর ছন্দের কবিতা । এরকম আজকাল আর কেও লেখেনা । আপনি লেখলেন, তাই ধন্যবাদ ।

২৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী