এসো হে বৈশাখ এসো পুরানো যত সরিয়ে তুমি নতুন জোয়ারে তুমি ভেসো। জীর্ণ দুর্বল যা কিছু সব ভেঙে চুড়ে দাও গুড়িয়ে শুকনো যা কিছু একটি ফুঁয়ে দাও তুমি সব উড়িয়ে। তোমায় দেখে শিখি আমরা তারুণ্যর উদ্দীপনা সত্যি হোক বাস্তবতা ফুরাক যত কল্পনা। তুমি এসে সব দুর্বলেরে ঘা মেরে চাঙ্গা কর তোমার তাণ্ডবলীলায় তুমি অশুভরে ধ্বংস কর। তোমার আগমনে যত ক্ষতি হোক তবুও তুমি এসো শত শতাব্দীর জয় টিকা পড়ে বীরের মত হেসো তোমায় বরণ করি আমরা হদয় দুয়ার খুলে তোমায় পেয়ে স্বজন হারানোর ব্যথাও যাই ভুলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।