বাবা নামক বটবৃক্ষ

বাবা (জুন ২০২৬)

সাইদ খোকন নাজিরী
  • 0
  • 0
  • 0
দাদা আর দাদী পোঁতেছিল
একটি বটের চারা
দিনে দিনে এই বটের চারা
ছড়ালো পুরো পাড়া।

বটের ছায়ায় জীবন আমার
কাটতো খুশি মত
বৃক্ষের কাছে বায়না ছিল
আমার শত শত।

হঠাৎ একদিন সিডর ঝড়ে
বৃক্ষে দিল থাবা
শিঁকড় উপড়ে পরে গেল
বৃক্ষ নামক বাবা।

সেদিন থেকে জানি আমি
বাবা কত দামী
বাবা বিহীন এই দুনিয়াটা
শুধুই মরুভূমি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কথায় বলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে জানিনা। তেমনি বাবা না থাকলে বুঝা যায় বাবা কি জিনিস। সত্যি কথা বলতে প্রত্যেক সন্তানের কাছে বাবা এবটি বটবৃক্ষ। বাবা যেভাবে সন্তানকে আগলে রাখে তা অন্য কারো দ্বারা সম্ভব নয়। তাই বলতে হয় বাবার বিকল্প কেউ নেই।

২১ এপ্রিল - ২০২৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬